PM Awas Yojana Self Survey: পশ্চিমবঙ্গ সরকারের বড়ো ঘোষণা অনুমোদন দেওয়া হয়েছে ১০ লক্ষ নতুন পাকা বাড়ি দেওয়া হবে। এছাড়াও যাদের প্রথম কিস্তি দেওয়া হয়েছে তাদের ৭ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে। যারা যারা এখনো পাকা বাড়ি পাননি তারা সকলে নিজেরাই অনলাইনে বাড়ির জন্য আবেদন করতে পারবেন। নিজের সার্ভে নিজেই করবেন। এর জন্য আপনাদের মাটির কাঁচা বাড়ি থাকা প্রয়োজন। প্রধান মন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল পোর্টাল খুলে গিয়েছে। আবাস যোজনার সেলফ সার্ভে আপনি অনলাইনে অথবা অফলাইনে উভয়েই করতে পারবেন। আপনার আবেদন জানাবার পর গ্রাম পঞ্চায়েতের থেকে সার্ভে করতে আসবেন। যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি বাড়ি দেওয়া হবে। আবেদন করার জন্য কি কি প্রয়োজন? কিভাবে আবেদন করবেন? যোগ্যতা কি প্রয়োজন? কিভাবে স্ট্যাটাস চেক করবেন? সকল কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
প্রধান মন্ত্রী আবাস যোজনার এই প্রকল্পের বাংলায় নাম দেওয়া হয়েছে ' বাংলার বাড়ি '। এখানে আবেদন করার জন্য যে সকল ডকুমেন্ট লাগবে সেগুলি হল -
১. আধার কার্ড ( মোবাইল নম্বর লিংক থাকতে হবে)
২. ভোটার কার্ড
৩. জব কার্ড ( আধার লিঙ্ক থাকতে হবে)
৪. ব্যাংক একাউন্টের পাসবোই ( DBT লিংক)
৫. ডিজিট্যাল রেশন কার্ড
৬. Caste Certificate (যদি থাকে)
৭. প্যান কার্ড (যদি থাকে)
৮. জমির রেজিস্ট্রেশন রেকর্ড, মিউটেশন কপি
অনলাইনে আবেদন করার পদ্ধতি:
1.আবেদনকারী প্রার্থীদের সর্ব প্রথম প্লে-স্টোরে গিয়ে Awaas Plus 2024 ও AadhaarFaceRD এই দুটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
2. এর পর আপনাকে আপনার ভাষা চয়ন করতে হবে এবং নাগরিক/ বেনিফিসিয়াল হিসেবে লগইন করতে হবে।
3. লগইন করার জন্য আপনার আধার নম্বর দিতে হবে এবং আবেদনকারীর মুখের ছবি ক্যাপচার করতে হবে। ছবি ক্যাপচার করার সময় আপনার চোখ পিট পিট করতে হবে।
4. লগইন হয়ে গেলে একটি পিন অ্যাড করতে হবে। এমন পিন দিতে হবে যেটা আপনার মনে থাকে। পরবর্তী সময়ে ওই পিন দিয়ে লগইন করতে হবে।
5. এরপরে সেলফ সার্ভে অপশনে ক্লিক করতে হবে।
6. যে পেজটি ওপেন হবে তাতে পরিবারের প্রধানের নাম, আধার নম্বর, জব কার্ডের নম্বর, জেন্ডার, ক্যাটাগরি, বয়স ঠিকঠাকভাবে ফিলআপ করতে হবে।
7. তারপরে এড্রেস এবং অন্যান্য তথ্য সঠিকভাবে ফিলআপ করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের বাৎসরিক আয়, পেশা, কেও যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে "হ্যাঁ" নইলে "না" অপশনে ক্লিক করতে হবে। এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
8. আবার একটি নতুন পেজ ওপেন হবে। এখানে পরিবারের সদস্যদের তথ্য দিতে হবে। নাম, আধার নম্বর, লিংগ, বয়স, বিবাহিত/ অবিবাহিত, পেশা ইত্যাদি যাবতীয় তথ্য দিতে হবে এবং সেভ করতে হবে।
9. এরপরে আবেদনকারীর ব্যাংকের তথ্য দিতে হবে।
10. তারপর আপনাদের হাউস এন্ড রিলেটিভস এর কিছু প্রশ্নের উত্তর "হ্যাঁ" বা "না" তে দিতে হবে। আপনার বাড়িতে কোন কোন সুবিধা আছে কি নেই, সেই বিষয়ে প্রশ্ন রয়েছে।
11. এরপর আবেদন কারীর তার কাঁচা বাড়ির কাছে দাঁড়িয়ে একটি ছবি দিতে হবে এবং ফাঁকা সিটের একটি ছবি দিতে হবে। এরপর সেভ করতে হবে।
12. আপনার সামনে তিন ধরনের বাড়ির মডেল চলে আসবে। আপনি যে মডেলের বাড়ি বানাতে চান তাই সিলেক্ট করুন। এরপর সমস্ত সার্ভে প্রিভিউ দেখে নিন যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ঠিক করে নিন। এরপর সাবমিট করে দিন।
13. আপনার পুরো সার্ভে PDF format এ ডাউনলোড করে নিতে পারেন।
